ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ৫:৫৩:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৭ মে ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৪ হাজার ৯৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ৯২৭। এছাড়া, গত একদিনে ১২০ জন মারা গেছে। করোনায় এপর্যন্ত মোট ২ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট ৩৪ হাজার ১০৯ জন সুস্থ হয়েছে।

আজ রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। সরকারি হিসাব অনুযায়ী- মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

মহারাষ্ট্রে এ পর্যন্ত ৩০ হাজার ৭০৬ জন আক্রান্ত এবং ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১ হাজার ৬০৬ জন আক্রান্ত ও ৬৭ জনের মৃত্যু হয়েছে।এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ১০ হাজার ৯৮৮ জন আক্রান্ত এবং ৬২৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১ হাজার ৫৭ জন আক্রান্ত এবং ১৯ জনের মৃত্যু হয়েছে।তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে ১০ হাজার ৫৮৫ জন আক্রান্ত এবং ৭৪ জন মারা গেছে।চতুর্থ স্থানে রয়েছে রাজধানী দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৩৩, মৃত ১২৯।

পশ্চিমবঙ্গে ২ হাজার ৫৭৬ জন আক্রান্ত এবং ২৩২ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১১৫ নয়া সংক্রমণ ও ৭ জনের মৃত্যু হয়েছে।রাজস্থানে ৪ হাজার ৯৬০ জন আক্রান্ত, মৃত ১২৬।মধ্য প্রদেশে ৪ হাজার ৭৮৯ জন আক্রান্ত, মৃত ২৪৩।

এসব ঘটনা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে।

-জেডসি