ভারতে করোনা আক্রান্ত আট লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার
ভারতে করোনা আক্রান্ত আট লাখ ছাড়াল
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়াল। দেশটিতে রোজই নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বাড়ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালেয়র পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১১৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল আট লক্ষ ২০ হাজার ৯১৬ জন।
আক্রান্ত বৃদ্ধির পাশাপাশি দেশটিতে মৃত্যুও ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালেয়র তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫১৯ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হল ২২ হাজার ১২৩ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ন’হাজার ৮৯৩ জনের। রাজধানী দিল্লিতে ধারাবাহিক ভাবে বেড়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৩০০-তে। গুজরাটেও মৃতের সংখ্যা দু’হাজার ছাড়াল। সেখানে মোট মৃত্যু হয়েছে দু’হাজার ২২ জনের। ধারাবাহিক ভাবে বেড়ে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা হল এক হাজার ৮২৯ জন। উত্তরপ্রদেশ (৮৮৯), পশ্চিমবঙ্গ (৮৮০) ও মধ্যপ্রদেশে (৬৩৮) মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য। এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে রাজস্থান (৪৯৭), কর্নাটক (৫৪৩), তেলঙ্গানা (৩৩৯), হরিয়ানা (২৯০), অন্ধ্রপ্রদেশ (২৯২), পঞ্জাব (১৮৭), জম্মু ও কাশ্মীর (১৫৯) ও বিহার (১১৯)।
আক্রান্তর পাশাপাশি এখন পর্যন্ত পাঁচ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছে। অর্থাৎ মোট আক্রান্তের ৬২ শতাংশেরও বেশি সুস্থ হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৭৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট পাঁচ লক্ষ ১৫ হাজার ৩৮৫ জন করোনার কবল থেকে মুক্ত হলেন।
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ











