ভারতে করোনা আক্রান্ত প্রায় ৩ লাখ ২১ হাজার, মৃত ৯১৯৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা একনাগাড়ে বেড়েই চলেছে। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ২০ হাজার ৯২২। মৃতের সংখ্যা বেড়েছে ৯ হাজার ১৯৫ জনে পৌঁছেছে। এছাড়া, ১ লাখ ৬২ হাজার ৩৭৯ জন করোনা রোগী সুস্থ হয়েছে।
আজ রবিবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
গতকাল শনিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৮ হাজার ৯৯৩। মৃতের সংখ্যা ছিল ৮ হাজার ৮৮৪।আজ একলাফে অনেকটাই আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর প্রকাশিত তথ্য মতে, এই পর্যন্ত ৫৬ লাখ ৫৮ হাজার ৬১৪ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ১ লাখ ৫১ হাজার ৪৩২ জনের করোনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ১১ হাজার ৯২৯ জনের করোনা ধরা পড়েছে। এভাবে, করোনা পজিটিভের ঘটনার হার ৭.৮৭ শতাংশে পৌঁছেছে।
এদিকে, সাধারণ মানুষের পাশাপাশি অনেক চিকিৎসকও করোনা আক্রান্ত হয়েছেন। চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারী জেনারেল হাসপাতালে গত ১০ দিনের মধ্যে কমপক্ষে ৯০ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এক কর্মকর্তা বলেন, ১০ দিনের মধ্যে, প্রায় ৮০/৯০ জন চিকিৎসকের করোনা পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে করোনা রোগের চিকিৎসা করা চিকিৎসকের পাশাপাশি অন্য বিভিন্ন বিভাগেরও রয়েছে। করোনা ওয়ার্ডের জন্য হাসপাতালে ৫০০ অতিরিক্ত শয্যা বাড়ানো হচ্ছে বলেও ওই কর্মকর্তা বলেন।
এদিকে, করোনায় রাজধানী দিল্লির পরিস্থিতি খারাপ হওয়ায় দিল্লি সরকার আগামী সপ্তাহের মধ্যে ২০ হাজার শয্যা বাড়ানোর নির্দেশনা দিয়েছে। এরমধ্যে ৪ হাজার শয্যা হোটেলগুলোতে থাকবে এবং ১১ হাজার শয্যা ব্যাঙ্কুয়েট হলে রাখার ব্যবস্থা করা হবে। এ ছাড়া নার্সিংহোমে আরও ৫ হাজার অতিরিক্ত শয্যা স্থাপন করা হবে বলে জানা গেছে।
-জেডসি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











