ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৯:২১:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ভারতে করোনা আক্রান্ত ৪ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ১০ হাজার ৪৬১ জনে পৌঁছেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১৫ হাজার ৪১৩ জন নতুনভাবে আক্রান্ত হয়েছে। একইসময়ে ৩০৬ জন মারা গেছেন। দেশে করোনায় এই পর্যন্ত ১৩ হাজার ২৫৪ জন মারা গেছেন।

আজ রবিবার সকাল ৯ টা ২৩ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি সূত্রে প্রকাশ, এ পর্যন্ত ২ লাখ ২৭ হাজার ৭৫৬ জন করোনা রোগী সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার হার ৫৫.৪৮ শতাংশে পৌঁছেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তথ্যে প্রকাশ, ২০ জুন একদিনে ১ লাখ ৯০ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এটাই একদিনে সবচেয়ে বেশি পরীক্ষার পরিসংখ্যান। ২০ জুন পর্যন্ত দেশে মোট ৬৮ লাখ ৭ হাজার ২২৩ জনের করোনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ৯.০৮ শতাংশ করোনা পজিটিভ ধরা পড়েছে।

ভারতে প্রথম সংক্রমণ থেকে মোট আক্রান্তের সংখ্যা চার লাখে পৌঁছাতে সময় লেগেছে ১৪৩ দিন। শূন্য থেকে এক লাখে পৌঁছতে সময় লেগেছিল ১১০ দিন। কিন্তু ১ লাখ থেকে সংক্রমণ ২ লাখে পৌঁছতে সময় লেগেছে মাত্র ১৫ দিন। ওই সংখ্যা ৩ লাখে পৌঁছতে ১০ দিন এবং ৪ লাখে পৌঁছতে মাত্র ৮ দিন সময় লেগেছে।

-জেডসি