ভারতে করোনা আক্রান্ত ৭৮ হাজার ছাড়ালো, মৃত ২৫৪৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার তিন জনে পৌঁছেছে। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাসের কারণে এখনও পর্যন্ত মোট ২ হাজার ৫৪৯ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে, করোনা আক্রান্ত ৩ হাজার ৭২২ নতুন রোগী পাওয়া গেছে। এ পর্যন্ত ২৬ হাজার ২৩৫ জন রোগী করোনা মুক্ত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। সরকারি হিসাব অনুযায়ী- করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯২২। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যটিতে ১ হাজার ৪৯৫ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে একইসময়ে, করোনাভাইরাসের কারণে ৫৪ জন মারা গেছে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৯৭৫ জনে পৌঁছেছে।
দ্বিতীয়স্থানে থাকা গুজরাটে এ পর্যন্ত ৯ হাজার ২৬৭ জন আক্রান্ত এবং ৫৬৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩৬৪ নয়া সংক্রমণ ও ২৯ জনের মৃত্যু হয়েছে।তামিলনাড়ুতে ৯ হাজার ২২৭ জন আক্রান্ত এবং ৬৪ জন মারা গেছেন।রাজধানী দিল্লিতে ৭ হাজার ৯৯৮ জন আক্রান্ত এবং ১০৬ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ২ হাজার ২৯০ জন আক্রান্ত ও ২০৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৭ টি নয়া সংক্রমণ ও ৯ জন মারা গেছেন।জম্মু-কাশ্মীরে মোট ৯৭১ জন আক্রান্ত এবং ১১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৩৭ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যু হয়েছে।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











