ভারতে খোলা বাজারে করোনা টিকা বিক্রির অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভারতে শর্তসাপেক্ষে খোলা বাজারে করোনার টিকা কোভ্যাকসিন ও কোভিশিল্ড বিক্রির অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মানুষ এখনই ওষুধের দোকান থেকে টিকা কিনতে পারবেন না, কারণ আপাতত টিকা বিক্রি হবে হাসপাতাল ও ক্লিনিকে। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রয়োগের ক্ষেত্রে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এ অনুমোদন দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।
এর আগে খোলা বাজারে করোনা টিকা বিক্রির ছাড়পত্রের জন্য আবেদন করেছিল কোভিশিল্ডি প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট এবং কোভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক।
ভারতীয় গণমাধ্যম জানায়, ২০১৯ সালের ন্যাশনাল ড্রাগস অ্যান্ড ক্লিনিকাল ট্রায়ালস রুলসের আওতায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন যে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছিল, তা পাল্টে টিকাকে সাধারণ ‘ড্রাগ’ করা হয়েছে।
নির্দেশে জানানো হয়েছে, কত টিকা প্রদান করা হচ্ছে এবং ক্লিনিকাল ট্রায়ালে কত টিকা ব্যবহার করা হচ্ছে, সেই সংক্রান্ত তথ্য রাখতে হবে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেককে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, কো-উইন প্ল্যাটফর্মে নথিভুক্তকরণ এবং ছয় মাসের ভিত্তিতে সুরক্ষা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে জোগানের মতো শর্ত রাখা হয়েছে।
সূত্র: নিউজ এইটিন
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






