ভারতে ছয় মাস পর করোনা শনাক্ত ২০ হাজারের নিচে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ভারতে ২০ হাজারের নিচে নেমেছে দৈনিক করোনা সংক্রমণ। ছয় মাসের বেশি সময় (২০১ দিন) পর ভারতে আক্রান্তের সংখ্যা এতটা কম হল। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। এর আগে চলতি বছরের ১০ মার্চ দৈনিক সংক্রমণ ছিল ১৭ হাজার ৯২১। তার পর ধীরে ধীরে বাড়তে বাড়তে মে মাসে একদিনে ভারতে চার লাখের বেশি আক্রান্ত হয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৫৮১।
সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও কমেছে মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় কোভিডের কারণে ভারতে প্রাণ হারিয়েছেন ১৭৯ জন। প্রায় ছ’মাস পর দৈনিক মৃত্যু ২০০-র নিচে নামল। ২৩ মার্চের শেষ বার দৈনিক মৃত্যু ২০০-র নিচে ছিল।
কোভিডের দ্বিতীয় ঢেউ যখন চরমে, তখন তা চার হাজার ছুঁয়েছে। গত কয়েক মাস ধরেই তা ৫০০-র নিচেই ঘোরাফেরা করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, মহামারিতে ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৩৭৩ জনের।
সংক্রমণ কমতেই ভারতে কমতে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭ হাজার ৪১৪ জন। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৯২ হাজার ২০৬ জন।
ভারতের মধ্যে সবচেয়ে বেশি লোক আক্রান্ত হচ্ছেন কেরালায়। মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণ। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসামেও অনেক দিনই তা ৫০০-র আশপাশে ঘোরাফেরা করছে। তবে মিজোরামের পরিস্থিতি এখনও লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




