ভারতে জঙ্গি ধরবে নারী সেনারা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৪৮ এএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার
ভারতে জঙ্গি ধরতে সেনাবাহিনীতে নারী সেনা নিয়োগ দেয়া হবে। দেশটির বিভিন্ন রাজ্যের উপত্যকাজুড়ে ছড়িয়ে রয়েছে জঙ্গিরা। তাদের গোপন ডেরা থেকে খুঁজে বের করে মারার অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। তবে অনেক সময় নানা কৌশলে সেনাদের হাত থেকে পালিয়ে যায় তারা। বোরখায় মুখ ঢেকে উধাও হয়ে যায়। এবার জঙ্গিদের সেই গোপন কায়দা পণ্ড করে তাদের হাতে নাতে ধরতে নতুন পরিকল্পনা নিলো সেনাবাহিনী।
বোরখার তলা থেকে জঙ্গিদের টেনে আনতে এবার নারী বাহিনীকে কাজে লাগাবে সেনাবাহিনী। এর জন্য প্রচুর পরিমাণ নারী নিয়োগ করা হবে সেনাবাহিনীতে। সামনের মাস থেকেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। অনেক ক্ষেত্রেই সেনা জওয়ানরা বোরখা খুলতে বলতে পারে না। সেক্ষেত্রে নারীদেরই প্রয়োজন হবে।
সেনাবাহিনীর দাবি, টহলদারির কাজে যে মেয়েদের দরকার, তা টের পাওয়া যাচ্ছিল বেশ কয়েক বছর ধরেই। সময়ের সঙ্গে সঙ্গে জম্মু-কাশ্মীরের জঙ্গিবাহিনী কৌশল বদলাচ্ছে। আর তার সঙ্গে পাল্লা দিতে হচ্ছে সেনাবাহিনীকে। সেনাবাহিনীর উপর পাথর হামলা তো বটেই, এমনকী বড়সড় নাশকতার কাজেও নামানো হচ্ছে নারীদের। বোরখার আড়ালে অস্ত্র পাচারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় ভারতিয় সেনাবাহিনী।
২০১৫ সাল থেকে দেশটিতে নারীদের ফ্রন্টলাইনে মোতায়েনের বিষয়টি অনুমোদিত হয়। যেখানে গুলি-গোলা, প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা, সেই কাশ্মীরে নারীদের টহলদারি বাহিনীতে নিয়োগ নিয়ে একাংশের মধ্যে প্রশ্ন তো আছেই। যদিও সেনাবাহিনীর দাবি, একই রকমের কাজে নারীদের নিয়োগ করা হচ্ছে ব্রিটেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশে। ফলে ভারতেও এই ভূমিকায় নারীদের দেখা যাওয়া অস্বাভাবিক কিছু নয়।
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন











