ভারতে টিকার জরুরি অনুমোদন চাইল সিরাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতে অক্সফোর্ডের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। করোনা মহামারিতে চিকিৎসাসেবায় জরুরি ব্যবহার এবং টিকার প্রতি মানুষের ব্যাপক আগ্রহের কারণে দেশটিতে টিকার ব্যবহার জরুরি উল্লখে করে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ মহাপরিচালক (ডিজিসিআই) বরাবর আবদেন করেছে সিরাম।
ভারতের সংবাদমাধ্যম দি হিন্দু জানায়, এর আগে ৬ ডিসেম্বর, রোববার যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ভারতে তাদের টিকার জরুরি অনুমোন চেয়েছে। তার একদিন পরই টিকার অনুমোদন চাইল সিরাম।
সম্প্রতি বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে বাহরাইন। এর আগে প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চেয়ে ফাইজারই প্রথম এ ধরনের আবেদন করে।
ভারতের বিভিন্ন অঞ্চলে অক্সফোর্ডের করোনা টিকা ‘কোভিশল্ডি’ এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। পুনেভিত্তিক সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এই ট্রায়াল পরিচালনা করছে। এতে সহায়তা করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর)।
এর আগে বুধবার মার্কিন সংস্থার তৈরি এই টিকার জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছিল যুক্তরাজ্য সরকার। একদিন পর বৃহস্পতিবার দেশে এসে পৌঁছায় ফাইজারের টিকা। এ বিষয়ে ফাইজার কিংবা যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের আট লাখ ডোজ টিকা হাতে এসে পৌঁছাবে এবং হাতে আসা মাত্রই এর প্রয়োগ শুরু হবে।
শুক্রবার সকালে ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জনাথন ভ্যানটম বলেন, ‘ব্রিটেনে শিগগিরই চলে আসবে ফাইজারের টিকা। শিগগিরই মানে কয়েক দিন না, কয়েক ঘণ্টা।’ এরপর বেলা গড়াতেই খবর আসে, টিকা এসে পৌঁছেছে। পুরো বিষয়টিই গোপন রাখছে সরকার।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭









