ভারতে তিন তালাক দিলে তিন বছর কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
মুসলিম নারীদের তিন তালাক নিয়ে দীর্ঘদিনের জটিতলার অবসান করলো ভারত। বৃহস্পতিবার লোকসভায় তিন তালাককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বিলটি পাস করা হয়। এ বিল অনুসারে তিন তালাক প্রদানকারীকে তিন বছর কারাভোগ করতে হবে।
বিলের যৌক্তিকতা দেখিয়ে মুসলিম উইমেন বিল এনে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, এর মাধ্যমে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ পাকিস্তান, মালয়েশিয়াসহ বিশ্বের ২০টি দেশ যদি তিন তালাক নিষিদ্ধ করতে পারে, তাহলে আমরা পারব না কেন?
রবিশঙ্করের কথায় সহমত পোষণ করে বিলের পক্ষে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, সন্ত্রাসবাদ যেমন অপরাধ, তিন তালাকাও তেমনি অপরাধ। অপরাধ করলে জেলে যেতেই হবে। এদিন ৩০৩ ভোটে বিলটি পাস হয়। বিলের বিরুদ্ধে ভোট দেন ৮২ জন সাংসদ।
তবে, এ আইন মুসলিম বিরোধী আখ্যা দিয়ে এ বিলের বিরোধীতা করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ শরিক দল জেডিইউ। প্রতিবাদ স্বরুপ তারা লোকসভা থেকে ওয়াকআউট করেন।
তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাস আর তিন তালাককে এসসঙ্গে জুড়ানো কখনো ঠিক হবেনা। তবে সেই আপত্তি মানেনি সরকার। ফলে তৃতীয়বারের মতো তিন তালাক বিল পাস হলো।
মোদির টানা দ্বিতীয়বার ক্ষমতার আসার পর এটাই ছিল প্রথম বিল। ২০১৭ সালের ২২ আগস্ট সুপ্রিম কোর্ট তাৎক্ষণিকভাবে তিন তালাককে ‘অসাংবিধানিক’বলে রায় দিয়েছিল। এরপর মোদি সরকার তিন তালাককে ফৌজদারি অপরাধের সঙ্গে তুলনা করে ৩ বছর শাস্তির কথা জানানো হয়।
এ কারণে কংগ্রেস ও তৃণমূলের দাবি মুসলিম পুরুষদের হীন বলে প্রতিপন্ন করতেই এমন বিল পাস করা হলো।
এদিকে, এই বিলকে বারবার মুসলিম বিরোধী বলে উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভারতের মুসলিম সংগঠন এআইএমআইএম এর সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।
সূত্র: আনন্দবাজার
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











