ভারতে পর্যটক ভিসার আবেদন শুরু
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
বিদেশি পর্যটকদের জন্য ভিসা সেবা চালু করছে ভারত। করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে ভারতীয় হাই কমিশন বাংলাদেশে পর্যটক ভিসা পরিষেবা শুরু করছে।
ভারতীয় হাই কমিশন টুইট করে জানিয়েছে, কারও কাছে আগে নেওয়া পর্যটক ভিসা থাকলে তা কার্যকর হবে না, সবাইকে নতুন করে ভিসা নিতে হবে। আগামী ১৫ নভেম্বরের পর নির্ধারিত এয়ার বাবল ফ্লাইটে পর্যটক ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে। কেউ চার্টার্ড ফ্লাইট নিয়ে পর্যটন ভিসায় ভারতে যেতে চাইলে ১৫ অক্টোবরের পরই সে সুযোগ মিলবে। আপাতত পর্যটক ভিসায় কেবল আকাশ বা নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে।
দেড় বছর ধরে বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে দেশটির কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মতো অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথম ৫ লাখ ট্যুরিস্ট ভিসা একদম বিনামূল্যে দেওয়া হবে।
এদিকে, গতকাল সোমবার (১১ অক্টোবর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে উভয় দেশের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচল করবে।
ভারত এবং বাংলাদেশ যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে উভয় দেশেই ৭টি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে থেকে কার্যকর হবে। এর ফলে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশে ভ্রমণকারীরা উপকৃত হবেন।
দীর্ঘ দিন স্থগিত থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়।
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইটে বিধি-নিষেধ আরোপ করা হয়। সে সময় ভারতসহ বেশকিছু দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তখন চিকিৎসা, শিক্ষা, জরুরি প্রয়োজনে যারা ভারত গিয়েছিলেন তাদের স্থলপথে ফিরে আসতে হয়।
বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনা করে। অন্যদিকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে ভারতের এয়ারইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











