ভারতে পোশাক রফতানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, ভারতে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়ে গেছে। তাই দ্বিপাক্ষিক বাণিজ্য সহজীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পোশাক রফতানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।
সোমবার সচিবায়লয়ে নিজ কার্যালয়ে ঢাকায় ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বৈঠকে বাণিজ্য সচিবের দায়িত্বে নিযুক্ত অতিরিক্ত সচিব এস এম রেজোয়ান হোসেন, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক ভারতের বাজারে বিক্রয় করলে বাংলাদেশ লাভবান হবে। ভারতও চায় বাংলাদেশের তৈরি পণ্য সেদেশে রফতানি হোক। বাংলাদেশ সেই প্রচেষ্টা অব্যাহত রাখায় উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, বর্ডার হাট ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। বর্তমানে ৪টি বর্ডার হাট চালু আছে, আরো ৬টি বর্ডার হাট স্থাপন প্রক্রিয়াধীন। উভয় দেশের মানুষের পণ্য ক্রয় সীমা বৃদ্ধির পাশাপাশি হাটের পরিধিও বাড়ানো হচ্ছে।
তিনি জানান, মিরেরসরাই এবং মোংলায় দুটি বড় ইকোনমিক জোনে ভারত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।এতে আগামীতে দ্বিপাক্ষিক বাণিজ্যে অনেক পরিবর্তন আসবে।
ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাস বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।বাংলাদেশের পণ্য ভারতের বাজারে বিক্রয় হচ্ছে। অনেক পণ্যের বেশ চাহিদা রয়েছে ভারতে। তবে বাণিজ্য ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে সেসব আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি জানান।
তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, গত অর্থবছরে বাংলাদেশ ভারতে ৮৭৩ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৮,৬১৯ দশমিক ৪০ মিলিয়ন ডলারের পণ্য।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল





