ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২২:৫৩:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে একদিনের ব্যবধানে ফের বেড়েছে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ও প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছে ৪৩ হাজার ৬৫৪ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী সংখ্যা এক লাফে বেড়েছে প্রায় ১৪ হাজার। অন্যদিকে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ২২৫ জন।

বুধবার (২৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জনে, মারা গেছেন ৪ লাখ ২২ হাজার ২২ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় বুধবার সামনে এসেছে উল্টো চিত্র। অর্থাৎ ধারবাহিকতা ভেঙে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে ফের বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৬৭৮ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৩ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ২৭ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। দেশটিতে সুস্থতার হার মঙ্গলবারের মতো বুধবারও রয়েছে ৯৭ দশমিক ৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। মঙ্গলবার এই ২ শতাংশের নিচে (১ দশমিক ৭৩ শতাংশ) থাকলেও বুধবার তা বেড়ে হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। টানা ৩৭ দিন ধরে দেশটিতে এই হার ৫ শতাংশের নিচেই রয়েছে।


-জেডসি