ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২২:১৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ভারতে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশু ও চার নারীসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ জন।  শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার দিনগত রাতে যাত্রীবোঝাই দুই মিনিবাসের দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।  মিনিবাস দুইটি মহারাষ্ট্রের লাতুর ও শোলাপুর থেকে হরিয়ানার উদ্দেশে রওনা দিয়ে ছিলো। আধ্যাত্মিক গুরুর দর্শন করতে যাত্রীরা হরিয়ানা যাচ্ছিলেন বলে জানা গেছে। কিন্তু, রাজস্থানের নগৌর জেলায় ঢুকতেই দুর্ঘটনায় পড়ে বাস দুইটি।  দুর্ঘটনায় এক শিশু ও চার নারীসহ ১১ জন প্রাণ হারান।  দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহত ও আহতদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আহত ৯ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জয়পুরের হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা কুচামনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

-জেডসি