ভারতে বিমান বিধ্বস্ত: ২ পাইলটসহ নিহত বেড়ে ১৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার
ভারতে বিমান বিধ্বস্ত: ২ পাইলটসহ নিহত বেড়ে ১৮
ভারতের কেরালায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বিমানটির দুই পাইলটও রয়েছেন।
কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে আজ শনিবার সকালে। ডাইরেক্টেরট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন।
এনডিটিভি জানায়, শুক্রবার রাত ৭টা ৪১ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানটি কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এক্স-১৩৪৪ বিমানটি দুবাই থেকে কালিকটে ফিরছিল।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তরফে রাজীব জৈন জানিয়েছেন, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন।
কারুপুর বিমানবন্দরে নামার সময় বিমানটির দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, অত্যন্ত ভারী বৃষ্টির মাঝে বিমানটি অবতরণের চেষ্টা করছিল। সে সময়ই বিমানের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বিমানের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
তারা আরও বলছে, রাডার থেকে প্রাপ্ত অনুযায়ী বিমানটির ২৮ নম্বর রানওয়েতে নামার কথা ছিল। তবে পাইলট সমস্যা পেলে বারবার নামার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ১০ নম্বর রানওয়েতে নামেন, আর তখনই এ দুর্ঘটনা ঘটে।
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা











