ভারতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে শিশুসহ নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে শিশুসহ নিহত ১৪
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃতদের পরিবারকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার কর্তৃপক্ষ।
ভারতের উত্তরপ্রদেশে প্রতাপগড়ের প্রয়াগরাজ-লক্ষ্ণৌ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দেশটির সম্প্রচার মাধ্যম এনডিটিভি বলছে, চাকা পাংচার হয়ে যাওয়ায় সড়কে পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে উল্টো পাশ থেকে আসার একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা সকলেই মারা যান। আহত হন আরও কয়েকজন।
প্রতাপগড়ের পুলিশ সুপার (এসপি) অনুরাগ আরিয়া জানান, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রতাপগড় জেলার কুন্দা শহরে নিজেদের গ্রামে ফিরছিলেন। সবাই মারা গেছেন। আশেপাশের কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা এসে ট্রাকের নিচ থেকে এসইভি কারের অর্ধেক টেনে বের করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় নিহত ৬ শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানান এসপি অনুরাগ আরিয়া। বাকি আটজনের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার এসইউভি কার ও ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তায় নির্দেশ দিয়েছেন।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








