ভারতে মায়ের গর্ভের শিশু করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মায়ের গর্ভে থাকা অবস্থায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে এক শিশুকন্যা। এর আগেও এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে এটাই প্রথম ঘটনা।
পুনের সাসুন জেনারেল হাসপাতালে এক মায়ের থেকে করোনা সংক্রমণ হয়েছে ওই গর্ভজাত সন্তানের। এ নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা।
এই ধরনের সংক্রমণকে বলা হয়, ভার্টিক্যাল ট্রান্সমিশন। অর্থাৎ সন্তান যখন ইউটেরাসে থাকে, তখন মা যদি করোনা আক্রান্ত হন তাহলে মায়ের থেকে প্লাসেন্টার দ্বারা সন্তানের শরীরে ভাইরাস প্রবেশ করতে পারে।
প্লাসেন্টা হলো এমন একটি অংশ যা গর্ভাবস্থায় তৈরি হয় সন্তানকে অক্সিজেন ও পুষ্টি দেওয়ার জন্য।
সাসুন জেনারেল হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. আরতি কিনিকার সংবাদসংস্থাকে বলেন, সাধারণত সন্তান মায়ের থেকে ভাইরাসে সংক্রমিত হয় জন্মের পর। অর্থাৎ মা আক্রান্ত থাকলে, বুকের দুধ খেতে গিয়ে বা অন্য কোনোভাবে সংস্পর্শে আসলে করোনা আক্রান্ত হতে পারে সন্তান।
কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশনে প্লাসেন্টার দ্বারা গর্ভের মধ্যেই সংক্রমণ হয়। মায়ের উপসর্গ থাকুক বা না থাকুক তার থেকে সন্তানের শরীরে ভাইরাস প্রবেশ করতে পারে।
ওই সদ্যজাত শিশুর শরীরে ভয়ঙ্কর উপসর্গ দেখা দিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শিশুকন্যার জ্বর এসেছিল। এমনকি সাইটোকিন স্টরমও দেখা যায়, যাতে প্রচণ্ড প্রদাহ হয়। তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়।
২ সপ্তাহ পর সে সুস্থ হয়। পরে মা ও সন্তান দুজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরীক্ষা করে দেখা গিয়েছে তাদের দুজনের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
-জেডসি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন











