ভারতে লকডাউন বেড়েছে ৩০ জুন পর্যন্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
ভারতে লকডাউনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে ভারতজুড়ে চলছে লকডাউন। চতুর্থ ধাপের লকডাউন ৩০ মে শেষ হওয়ার কথা থাকলেও সংক্রমণের হার বাড়তে থাকায় শনিবার পঞ্চম দফার লকডাউন ঘোষণা করা হয়েছে।
এই দফায় ৩০ জুন পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ লকডাউন বলবৎ থাকবে কেবল সংক্রমিত এলাকাগুলোতে। এসব এলাকায় ৮ জুন থেকে শপিংমল ও রেস্টুরেন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দফায় আগামী ৮ জুন থেকে সব ধর্মীয় প্রতিষ্ঠান, হোটেল ও রেস্টুরেন্ট খোলা থাকবে। তবে সংক্রমিত এলাকা এখনও মেনে চলতে হবে বেশ কিছু বাধা নিষেধ। ১ জুন থেকে রাতের কারফিউ মেয়াদও কমছে। সন্ধ্যা ৭টার বদলে কার্ফু শুরু হবে রাত ৯টায়। চলবে ভোর ৫টা পর্যন্ত।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দ্বিতীয় ধাপে খোলা যাবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার। তবে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে কথা রাজ্য সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। জুলাই মাসে সব প্রতিষ্ঠান খোলা যেতে পারে।
মেট্রোরেল, আন্তর্জাতিক যাত্রিবাহী বিমান, সিনেমা হল, বিনোদন পার্ক, থিয়েটার হল, বার, জিম, সুইমিং পুলসহ সামাজিক-রাজনৈতিক-ক্রীড়া-বিনোদন-সাংস্কৃতিক এবং ধর্মীয় সব ধরনের বড় অনুষ্ঠান ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। তৃতীয় দফায় গিয়ে এগুলো খোলার দিন ঘোষণা করা হবে।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











