ভারতে সেনা দিবসে নেতৃত্বে প্রথমবার নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার
ক্যাপ্টেন তানিয়া শেরগিল
ভারতে সেনা দিবসের কুচকাওয়াজে এই প্রথম পুরুষ বাহিনীর নেতৃত্ব দেবেন নারী অফিসার। আগামিকাল বৃহস্পতিবার কুচকাওয়াজে এ ভাবেই ইতিহাস গড়তে চলেছেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল। খবর : আনন্দবাজার
২০১৫ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথম নেতৃত্ব দেন এক নারী অফিসার। গত বছরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ভাবনা কস্তুরী। এবার নারী অফিসারকে নেতৃত্ব দিতে দেখা যাবে সেনা দিবসেও।
১৯৪৯ সালের ১৫ জানুয়ারি ভারতের শেষ ব্রিটিশ কমান্ডার স্যার ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব নেন ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা। সেই ঘটনাকে স্মরণ করতে ওই দিনটিকে সেনা দিবস হিসেবে পালন করা হয়।
২০১৭-র মার্চ মাসে চেন্নাইয়ের ‘অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি’ থেকে সেনার কোর অব সিগন্যালসে যোগ দেন ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনসের স্নাতক তানিয়া। তার পরিবারের তিন প্রজন্ম সেনাবাহিনীতে ছিলেন।
ভারতীয় সামরিক বাহিনীতে নারীদের কাজ করার সুযোগ নিয়ে বিতর্ক হয়েছে অনেক। তবে ধীরে ধীরে খুলছে দরজা। বছর কয়েক আগে যুদ্ধবিমান ওড়ানোর সুযোগ পেয়েছেন নারী বিমানবাহিনী অফিসারেরা। নৌবাহিনীতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন নারীরা। সেনা দিবসে তানিয়ার নেতৃত্বে কুচকাওয়াজে এই নতুন ধারাই ফের স্বীকৃতি পেল।
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











