ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৩:৩৪:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

ভারতে ১২১ বছরের রেকর্ড ভেঙেছে মার্চের গরম

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ১২১ বছরের ইতিহাসে উষ্ণতম মার্চ মাস দেখল ভারত। শনিবার (২ এপ্রিল) ভারতের আবহাওয়া দপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল ২০২২-এর মার্চ মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা। গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এর আগে গত জানুয়ারি মাসের শুরুতে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, ১৯০১ সাল থেকে গত ১২০ বছরের ইতিহাসে ২০২১ সালটি ছিল ভারতে পঞ্চম উষ্ণতম বছর। মার্চ মাসে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবিদদের অনেকের ধারণা করেছিলেন উষ্ণতার নতুন রেকর্ড গড়তে পারে ২০২২। শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, বছরের শুরুতে উদ্বেগজনকভাবে কম বৃষ্টিপাত হয়েছে দেশে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশজুড়ে মার্চে ৭১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টির নজির মাত্র দুইবার। এমন পরিস্থিতি কৃষিক্ষেত্রের জন্য উদ্বেগজনক। সাধারণভাবে মার্চ মাসে দেশে গড়ে ৩০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু এবার মার্চে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। এর আগে ১৯০৮ সালের মার্চে দেশে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার। ১৯০৯ সালের মার্চে ৭.২ মিলিমিটার।

সূত্র : আনন্দবাজার