ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১:০৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ হাজার

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ হাজার

করোনাভাইরাসের নতুন স্ট্রেন চিন্তা বাড়ালেও ভারতে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দৈনিক সংক্রমণ ২০ হাজারের আশপাশেই থাকছে। দৈনিক মৃত্যুও ৩০০-র কম। তবে মোট আক্রান্তের ৯৬ শতাংশ সুস্থও হয়েছে। দিন দিন সক্রিয় রোগীর সংখ্যাও কমছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৫ জন। এখনও অবধি দেশে মোট আক্রান্ত ১ কোটি ২ লক্ষ ৮৬ হাজার ৭০৯ জন। মোট আক্রান্তে বিশ্বের প্রথম আমেরিকা। সেখানে মোট আক্রান্ত প্রায় ২ কোটি।  গত এক মাসের বেশি সময় ধরে প্রায় ২ লক্ষ মানুষ সেখানে রোজ আক্রান্ত হচ্ছেন।

ভারতের পিছনে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলেও দৈনিক সংক্রমণ আমেরিকার তুলনায় নিয়ন্ত্রণে। সেখানে মোট আক্রান্ত ৭৬ লক্ষ ৭৫ হাজার।

করোনাভাইরাস ভারতে এখন পর্যন্ত ১ লক্ষ ৪৮ হাজার ৯৯৪ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ২৫৬ জন। দেশে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে (৪৯,৫২১)। কর্নাটক এবং তামিলনাড়ুতে তা ১২ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে তা সাড়ে ১০ হাজার পার করেছে। মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ (৯,৭১২), উত্তরপ্রদেশ (৮,৩৬৪), অন্ধ্রপ্রদেশও (৭,১০৮)।