ভারতে ৩০ হাজার নারী শ্রমিকের জরায়ু কর্তন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল অবস্থার মধ্যেই দেশটির মহারাষ্ট্র রাজ্যের নারী শ্রমিকদের একটি নির্মম সত্য সামনে এসেছে। টানা কাজ করার জন্য জরায়ু কেটে ফেলেছেন রাজ্যের ৩০ হাজারের বেশি নারী। এমন তথ্য জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেন এক কংগ্রেস নেতা।এরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইস্যুটি।
জানা গেছে, মহারাষ্ট্রে ঋতুস্রাবকালীন সময়ে ঠিকমতো কাজ করতে পারেন না অনেক নারী শ্রমিক। কাজ না করতে পারলে তাদেরকে কোনো পারিশ্রমিক দেয়া হয় না। এই জন্য তাদেরকে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়। তাই যেন সেই সময়টাতে কাজের কোনো ব্যাঘাত না ঘটে ও পারিশ্রমিক ঠিকমতো পান, সেই জন্য ৩০ হাজারেরও বেশি নারী শ্রমিক তাদের জরায়ু কেটে বাদ দিয়েছেন।
কংগ্রেস নেতা নীতিন রাউত বুধবার (২৫ ডিসেম্বর) মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই তথ্য জানিয়ে চিঠি লিখেন। সেই চিঠিতে তিনি রাজ্যের যে নারীরা আখ ক্ষেতে কাজ করেন, তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য আর্জি করেন। সেই চিঠিতে কংগ্রেস নেতা বলেন, রাজ্যে প্রায় ৩০ হাজার দরিদ্র নারী আছেন, যারা শল্যচিকিৎসা করিয়ে নিজেদের জরায়ু বাদ দিয়েছেন।
কংগ্রেস নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে আবেদন জানিয়ে বলেন, নারীদের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করুন; যাতে তাদের নিজেদের জীবনধারণের করতে এমন সিদ্ধান্ত নিতে না হয়।
-জেডসি
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











