ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৯:৪৫:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ভারতে ৩ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

ভারতে ৩ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে ৩ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে আজ শনিবার করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৩ লক্ষ। দেশটিতে সংক্রমণ বৃদ্ধিতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। আজও তার অন্যথা হল না।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৫৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিডে আক্রান্ত হলেন তিন লক্ষ ৮ হাজার ৯৯৩ জন। পাশাপাশি মহারাষ্ট্রেও মোট আক্রান্তের সংখ্যা এক লক্ষ পার হল।

করোনার হানায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। এ নিয়ে মোট আট হাজার ৮৮৪ জন মারা গেলেন করোনার কারণে। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে তিন হাজার ৭১৭ জনের। গুজরাটে মৃত্যু হয়েছে এক হাজার ২১৪ জনের।

বিগত কয়েক দিনে দিল্লিতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। রাজধানীতে এখনও অবধি এক হাজার ২১৪ জন মারা গিয়েছেন কোভিডে আক্রান্ত হয়ে।

মোট মৃত্যুর নিরিখে দেশটির চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ। করোনায় আক্রান্ত হয়ে, এ রাজ্যে মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৪৪০), তামিলনাড়ু (৩৬৭), উত্তরপ্রদেশ (৩৬৫), রাজস্থান (২৭২) ও তেলঙ্গানা (১৭৪)।

ভারতে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল ৩০ জানুয়ারি, কেরালাতে। চীনের উহান থেকে করোনাভাইরাস শরীরে বহন করে দেশে ফিরেছিলেনে এক লোক।