ভারত থেকে দেশে ফিরেছে ২৬ নারী-শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৬ নারী ও শিশু দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাতে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে বেনাপোল সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসারা হলেন- নড়াইলের আসমা খাতুন, মুছকান বেগম, সোহানা আবিদ, মুন্নি আক্তার, সুমি আক্তার, মাহামুদা বেগম, খুলনার খুশি গাজি, লাবনি আক্তার, রাফিজা বেগম, রেহেনা আক্তার,ইতি খাতুন, সাবানা ইব্রাহিম, বৃষ্টি আক্তার, ময়মনসিংহের লিজা খাতুন, হালিমা আক্তার, শরিফা আক্তার, ঠাকুরগাঁওয়ের পারুল বেগম, রাজবাড়ির সীমা আক্তার, গাজীপুরের নাজমা আক্তার, টাঙ্গাইলের রিয়া খাতুন, নারায়ণগঞ্জের ফারজিনা সরদার, সাতক্ষীরার শিরিনা জাহাঙ্গীর, শাহানা ফেরদৌস, যশোরের জামিলা খাতুন, মা য়া খাতুন ও ভোলার হালিমা বেগম এবং দুই বছর বয়সী এক শিশু। বাকিদের বয়স ১৯ থেকে ৪০ এর মধ্যে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, শিশুসহ ওই ২৬ জনকে রাতেই বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তিন নারীকে মানবাধিকার সংগঠন 'রাইটস' যশোরে এবং বাকিদের 'জাস্টিজ অ্যান্ড কেয়ারকে' হস্তান্তর করা হয়েছে। ওই সংগঠন তাদেরকে পরিবারের হাতে তুলে দেবেন।’
মানবাধিকার সংগঠন 'রাইটস' যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ‘ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই থেকে থেকে পাঁচ বছর আগে দালালরা অবৈধ পথে তাদের ভারতে পাচার করে।’
কাজের সন্ধানে সেখানে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। সাজাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংগঠন 'রেসকিউ ফাউন্ডেশন' ওই সকল বাংলাদেশিদের নিজেদের হেফাজতে রাখে।
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










