ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় দাম কমছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত ৪০ শতাংশ শুল্ক কমিয়ে অর্ধেক করাতে দাম কমছে পেঁয়াজের। গত দু’দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২২৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে আমদানি-কারকরা। এর ফলে কমছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে।
গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত দিনাজপুর হিলি পাইকারি বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। হিলি পাইকারি বাজারের আড়তদার শহিদুল ইসলাম জানান, বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১শ’ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১৫ টাকা কমে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলিস্থল বন্দর খুঁচরা ব্যবসায়ীরা বলছেন, গত দু’দিন ভারত থেকে নতুন শুল্কায়নে পেঁয়াজ আমদানির ফলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কেজি প্রতি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে আসলে স্বস্তি ফিরবে সাধারণ ক্রেতাদের মাঝে।
গতকাল বুধবার দুপুরে হিলির বাজার থেকে এ তথ্য পাওয়া গেছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরিফুল আলম বলেন, দেশের বাজারে নিত্যপণ্যের দামের কোন ঠিক নাই। প্রতিদিন কোন পণ্যের দাম কমে আবার কোনটার বাড়ে। বাজার নিয়ন্ত্রণে থাকে না। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক। তবে আগে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করত। ভোক্তা অধিদপ্তর মাঝে মধ্যে বাজার মনিটরিং করতে আসত। কিন্তু এখন সেটাও করে না। ফলে বাজার নিয়ন্ত্রণে থাকছে না। কিছু ব্যবসায়ী নিজের খেয়াল খুশি মতো বাজারে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করছে। একারণে কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কিছুটা কমেছে পেঁয়াজের দাম।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে নতুন শুল্কায়নে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে দাম কিছুটা কমছে। আমরা বর্তমানে দেশি পেঁয়াজ খুচরা বাজারে ১শ’ টাকা কেজি এবং ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি করছি। বাজারে ক্রেতার সংখ্যা অনেক কম। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরোও কমতে পারে বলেও জানান এই বিক্রেতা।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। সেই সঙ্গে প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানিতে ৫৫০ মার্কিন ডলার থেকে ৪০৫ মার্কিন ডলার করেছে। এতে করে দেশের পেঁয়াজ আমদানিকারকরা বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করলে এবং দামও কমে যাবে। হিলিস্থল বন্দর কাস্টমসের উদ্ভিদ বিভাগের সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী জানান, গতকাল বুধবার বিকেল পর্যন্ত ভারতীয় ৪ ট্রাকে ১শ’ মেট্রিক টন পেঁয়াজ এবং পরশু মঙ্গলবার ১২৩ মেট্রিক টনসহ গত দু’দিনে ২২৩ মেট্রিক টন পেঁয়াজ ব্যবসায়ীরা আমদানি করেছে হিলি স্থলবন্দর দিয়ে।এই আমদানি কার্যক্রম প্রতিদিন চলমান থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী









