ভারত থেকে বাকি টিকা আসছে ডিসেম্বরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, আগামী মাস থেকে ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার বাকি টিকার চালন আসতে শুরু করবে।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব বলেন।
সালমান এফ রহমান বলেন, “আগামী মাস থেকে ভারত থেকে আবার টিকা আসা শুরু করবে। আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে ভারত থেকে সব টিকা চলে আসবে।”
তিনি বলেন, চায়নার একটি কোম্পানির সঙ্গে ইনসেপ্টা আলোচনা করছে। তাদের সঙ্গে টার্ম ও কন্ডিশন চূড়ান্ত হলে ইনসেপ্টা উৎপাদন শুরু করতে পারবে। বেক্সিমকোও টিকা উৎপাদনের কার্যক্রম শুরু করেছে। আশা করছি, আগামী চার থেকে ছয় মাসের মধ্যে আমরা টিকা উৎপাদনের কার্যক্রম শেষ করতে পারবো।
সালমান এফ রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ছে তাই দেশে বাজারে তেলের মূল্য বাড়ানো হয়েছে, সরকার আর কত ভর্তুকি দেবে?
তিনি মনে করেন, বিশ্ব পরিস্থিতির বিবেচনায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসলে আস্তে আস্তে দেশেও এর প্রভাব পড়বে।
মিট দ্য রিপোর্টার্সে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার




