ভারত-মিয়ানমারের রপ্তানি নিষেধাজ্ঞা, বেড়েছে চালের দাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়েছে চালের দাম। ঠিক সেই সময় চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মিয়ানমার।
শুক্রবার (২৫ আগস্ট) মিয়ানমার রাইস ফেডারেশনের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, চলতি আগস্ট মাসের শেষ নাগাদ থেকে প্রায় ৪৫ দিনের সাময়িকভাবে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়া হবে। অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ার কারণেই সরকার রপ্তানি সীমিত করতে বাধ্য হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বিশ্বে চালের বাজারে ভারত বা থাইল্যান্ডের মতো বড় প্রভাবশালী দেশ নয় মিয়ানমার। তবে এমন সময় দেশটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যখন আন্তর্জাতিক বাজারে চালের যোগান এমনিতেই কম। এই ঘোষণা চালের বাজার আরও অস্থির করবে এবং ভোক্তাদের উদ্বেগ বাড়াবে।
এদিকে, ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থাইল্যান্ড এবং ভিয়েতনাম রপ্তানিমূল্য বাড়িয়ে দিয়েছে। এশিয়ার রপ্তানিকারক দেশের মধ্যে ভিয়েতনামের চালের দাম এখন সর্বোচ্চ।
অপরদিকে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো বৈশ্বিক আমদানিকারক দেশ উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে চাল সংগ্রহ শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যানুযায়ী, মিয়ানমার বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। বিশ্ব বাজারে বছরে ২০ লাখ টনের বেশি চাল বিক্রি করে দেশটি।
গত মাসে ভারত নন–বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বিশ্ববাজার এই খাদ্যশস্যের প্রায় ১ কোটি টন সরবরাহের উৎস হারিয়েছে, যা মোট সরবরাহের ২০ শতাংশ। আর বাংলাদেশ সাধারণত সবচেয়ে বেশী চাল আমাদানি করে ভিয়েতনাম থেকে। ইতোমধ্যে ভিয়েতনাম চাল রপ্তানি কমিয়ে দিচ্ছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






