ভারি বৃষ্টি-জোয়ার: নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে উপকূলবাসী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৩০ মে ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উঁচু জোয়ারে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা বৃষ্টিতে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা।
বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরাসহ উপকূলবর্তী কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
প্রতিনিধিরা জানিয়েছেন-
বরিশাল: বরিশালে নদ-নদীর উপচেপড়া জোয়ার আর দিনভর ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। নগরের ব্যস্ততম সদর রোডসহ বটতলা থেকে নবগ্রাম, চৌমাথা, বগুড়া রোড, মুনশি গ্যারেজ ও ভাটিখানাসহ অধিকাংশ এলাকার সড়কে হাঁটুপানি জমে গেছে। এ ছাড়া নগরের পলাপুর, মোহাম্মদপুর বস্তি, ধান গবেষণা এলাকা, রূপাতলী হাউজিং, কালিজিরা, দপদপিয়া এলাকার বাড়িঘরে পানি ঢুকে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
পটুয়াখালী: নিম্নচাপের প্রভাবে উচ্চ জোয়ার ও ভারী বৃষ্টিতে পটুয়াখালীর বিভিন্ন নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমন্তাজ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন দ্বীপচর ইউনিয়নের বাসিন্দারা। অস্বাভাবিক জোয়ারে কুয়াকাটা সমুদ্রসৈকত লাগোয়া নতুন সড়কটি ভেঙে ছিন্নভিন্ন হয়ে গেছে। উপজেলার আন্ধারমানিক নদ ও রাবনাবাদ চ্যানেলের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জোয়ারের পানিতে কলাপাড়া পৌর শহরের বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাহির পাশের মাছ বাজার, পুরান বাজার, হেলিপ্যাড মাঠ, বড় কলবাড়ী, গোডাউন ঘাট, বাদুড়তলী এলাকা প্লাবিত হয়েছে।
বরগুনা: নিম্নচাপের প্রভাবে বরগুনার প্রধান পায়রা ও বিষখালী নদনদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনা সদর উপজেলার অংশে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরগুনায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী বড়ইতলী, পোটকাখালী, মাঝেরচর, বাওয়ালকারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ভোলা: জলোচ্ছ্বাসে ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় বন্যা-জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মনপুরা উপজেলায় কয়েকটি এলাকায় উঁচু জোয়ারে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে।
এ ছাড়া বন্যা-জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া ইউনিয়ন, দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন, তজুমদ্দিন উপজেলার সোনাপুর, মলংচড়া ইউনিয়ন, মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়ন ও চরফ্যাশন উপজেলার ঢালচর, চর কুকরি-মুকরি ও মুজিবনগর ইউনিয়ন এবং সদর উপজেলার কাচিয়া ও রাজাপুর ইউনিয়নের কিছু অংশ, দৌলতখান উপজেলার মেদুয়া, ভবানীপুর, চরপাতা ও হাজীপুর ইউনিয়নের কিছু অংশ, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের অংশ, লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের অংশ, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাঁচড়া ইউনিয়নের কিছু অংশসহ ৭৪টি চরাঞ্চলে জোয়ার ও বৃষ্টির পানিতে প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
মোংলা: নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। এ অবস্থায় বিপাকে পড়েছে বন্য প্রাণী।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, জোয়ারে সুন্দরবনের সব নদ-নদীতে কয়েক ফুট পানি বেড়েছে। এতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম অঞ্চলের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে।
ফেনী: টানা বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় উপজেলা সোনাগাজীর চার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
অস্বাভাবিক জোয়ার ও তীব্র স্রোতের কারণে চরচান্দিয়া, চরমজলিশপুর, চরদরবেশ ও বগাদানা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি বাড়লে ভারতের উজানের পানিতে মুহুরি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
লক্ষ্মীপুর: মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রায় ২ লাখ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার নদী তীরবর্তী ৪০টি গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাটসহ জনপদে পানি ঢুকে পড়েছে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





