ভারী বর্ষণে মহাসড়কে উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
তিনদিনের টানা ভারী বর্ষণে ঝুমঝুমপুর যশোর সদর উপজেলা পরিষদের সামনে শতবছরের পুরোনো ঐতিহ্যবাহী একটি বটগাছ উপড়ে পড়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ওপর গাছটি উপড়ে পড়ে। এতে সড়কের পাশে থাকা চারটি দোকান দুমড়েমুচড়ে গেছে। তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে সড়কের ওপর বৃহৎ এই গাছ উপড়ে পড়ায় এদিন সকাল ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা যশোর নড়াইল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ঘটনার পরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছটি কেটে সড়কের ওপর থেকে অপসারণ করে। পরে সকাল সাড়ে ১০টার পর থেকে যশোর-নড়াইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপস্থিত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অতি বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে যাওয়ায় গাছটি সড়কের উপরে গোড়া থেকে উপড়ে পড়ে। এতে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে গাছটি অপসারণ করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, গাছটি সড়কের উপরে গোড়া থেকে উপড়ে পড়ায় গাছের নিচে একটি সেলুনের দোকান, একটি চায়ের দোকান, একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকানসহ চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক




