ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২৩:৩০:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হলেন হাসিনা বেগম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ এবং মূল প্রভাতী শাখা প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অর্থনীতি বিষয়ের শিক্ষক হাসিনা বেগমকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। গণিত শিক্ষক মোহসিন তালুকদারকে মূল প্রভাতী শাখা প্রধান করা হয়েছে।  আজ শনিবার সকালে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভায় শিক্ষক নিয়োগের এ বিষয়টি চূড়ান্ত করা হয়।


 
জানা গেছে, বর্তমানে হাসিনা বেগম সবার সিনিয়র। সে কারণে তাকে এ পদে দায়িত্ব দেবার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া গণিত বিষয়ের সিনিয়র শিক্ষক মোহসিন তালুকদারকে মূল প্রভাতী শাখা প্রধান করা হয়েছে। 

 

সম্প্রতি এই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনার বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগ আনা হয় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে। এর ফলে শিক্ষামন্ত্রী এ তিন শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন।

 

মন্ত্রীর এ নির্দেশনার কারণে এ তিন শিক্ষককে বরখাস্ত করে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি। ফলে এ তিনটি পদ শূন্য হয়। এর পরই গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন করে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

 

এদিকে তিন শিক্ষকের বিরুদ্ধে মামলার করার পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার পলাতক রয়েছেন। গত বৃহস্পতিবার শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে উত্তরা থেকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।