ভিসির বাসভবনের সামনে ভোট বর্জনকারীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনের ভোট গ্রহণে জালিয়াতির অভিযোগ ও প্রার্থীদের ওপর হামলার ব্যাখ্যা দাবি করে উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ভোট বর্জনকারী প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা।
সোমবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনিয়ম, হয়রানি ও ভোট কারচুপির অভিযোগ এনে ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলন, স্বাধিকার স্বতন্ত্র জোট ও স্বতন্ত্র জোটের প্রার্থীরা।
এর পর ছাত্রদলের পক্ষ থেকেও নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয়। তাঁরা এই নির্বাচনকে ‘কালো নির্বাচন’ বলে অভিহিত করেন। এর প্রতিবাদের আগামীকাল মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরই ভোট বর্জনের ঘোষণা দেয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়।
মধুর ক্যান্টিন থেকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ছাত্রসংগঠনগুলো মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রথমে ছাত্রদল ভিসির বাসার সামনে গিয়ে অবস্থান নেয়। পরে অন্যান্য ছাত্রসংগঠনও সেখানে জড়ো হয়। তারা ভোটে নানা কারচুপির অভিযোগ এনে স্লোগান দিতে থাকেন। তারা উপাচার্যের বিরুদ্ধেও স্লোগান দেন। তারা বলেন— প্রহসনের নির্বাচন ছাত্রসমাজ মানে না। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, যে ভিসি ছাত্রলীগের সেই ভিসি চাই না।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী ফারুক হোসেন বলেন,ডাকসুর ভোটে নজিরবিহীন জালিয়াতি ও প্রার্থীদের ওপর হামলার ঘটনায় উপাচার্যের ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।
এদিকে ভোট বর্জনের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিকে ছড়িয়ে-ছিটিয়ে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। টিএসসি মোড়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যেও শিক্ষার্থীরা জড়ো হয়ে ভোটে অনিয়মের অভিযোগ এনে স্লোগান দেন।
এই নির্বাচনে মোট ভোটার ৪৩ হাজার ২৫৫ জন। আর ডাকসুর ২৫টি পদের বিপরীতে মোট ২২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি হলে নির্বাচিত হবেন ১৩ জন করে। সেই হিসাবে ১৮ হল সংসদে প্রার্থী রয়েছেন মোট ৫০৯ জন।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



