ভিয়েনায় বন্দুকধারীর হামলা, নারীসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় স্থানে একদল অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে ভিয়েনার সাইটেনসটেটিনগাস এলাকাসহ ছয়টি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। অস্ট্রিয়ার চ্যান্সেলর সিবাসটিয়ান খুর্জ ঘটনাটিকে ‘ভয়ংকর সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
স্থানীয় গণমাধ্যম বলছে, আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন। ছয়টি হামলার মধ্যে একটি হামলা হয়েছে ভিয়েনার মেইন স্ট্রিটের একটি সিনাগগের পাশে। তবে পুলিশ এখনও নিশ্চিত নয় যে হামলার লক্ষ্যবস্তু সিনাগগ ছিল কি না।
এক টুইট বার্তায় ইহুদি সম্প্রদায়ের নেতা অসকার ডাস বলেছেন, হামলাকারীদের টার্গেট সিনাগগ ছিল কি না সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। কারণ হামলার সময়ে সিনাগগ বন্ধ ছিল।
হামলায় এক নারীর মৃত্যুর খবর দেশটির সংবাদমাধ্যম ওআরএফকে নিশ্চিত করেছেন ভিয়েনার মেয়র মাইকেল লুডওইগ। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজন সন্ত্রাসী পুলিশের গুলিতে নিহত হলেও বাকি বন্দুধারীরা এখনও পলাতক। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার শহরটির সকল স্কুলকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শহরটির বাসিন্দাদের সিটি সেন্টার এড়িয়ে বাসায় থাকতে আহ্বান করেছেন শহর কর্তৃপক্ষ।
শহরটির বড় একটি অংশ ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষণ পরপর সাইরেন ও হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে।
এক টুইট বার্তায় চ্যান্সেলর সিবাসটিয়ান খুর্জ বলেছেন, ‘আমরা খুব কঠিন সময় পার করছি। এমন ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা পরিচালনাকারীদের ধরতে আমাদের পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে। আমরা সন্ত্রাসীদের এমন আক্রমণে ভীত হব না। সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো।’
হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী বরিস জনসন। বলেছেন, বিট্রেন সবসময় অস্ট্রিয়ার পাশে থাকবে।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











