ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৩৮ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার
আরও একটি জয় ছিনিয়ে নিল বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। স্বাগতিক ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার সন্ধ্যায় ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শেষ চারের ম্যাচে পুরোটা সময় আধিপত্য ধরে রেখে ৪-০ গোলে জিতে জয় পেল বাংলাদেশের কিশোরীরা।
আগামী রোববার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। গ্রুপ পর্বে দলটিকে ২-১ গোলে হারিয়েছিল শামসুন্নাহার-কৃষ্ণারা।
সানজিদার নৈপুণ্যে ম্যাচের শুরুটা চমৎকার হয় বাংলাদেশের। ৬৬ সেকেন্ডে প্রথম আক্রমণেই এগিয়ে যায় অতিথিরা। মাঝমাঠের আগে থেকে উড়ে আসা বল ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা এই মিডফিল্ডার ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলরক্ষকের উপর দিয়ে জাল খুঁজে নেন।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। কর্নার পাঞ্চ করে ঠিকমতো ফেরাতে পারেননি গোলরক্ষক। ছোট ডি-বক্সের মুখে বল পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিশরাত জাহান।
৬০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কৃষ্ণা। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে এক জনকে কাটিয়ে ডান পায়ের শটে প্রতিযোগিতায় নিজের তৃতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।
৮৬তম মিনিটে সফল স্পট কিকে সব অনিশ্চয়তার ইতি টানেন ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র।
প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-১ গোলে হারায় নেপাল। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। কিন্তু সে সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











