ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২৩:৩২:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩৯ এএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল লাল সবুজের মেয়েরা। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা। 



সেমিফাইনালে ভুটানকে দাঁড়াতেই দেয়নি বাংলার কিশোরীরা। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন বাংলাদেশকে গোলের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। বাংলাদেশের পক্ষে গোল করে দুই যমজ বোন আনাই মগিনি আর আনি চিং মগিনি। ম্যাচের ১৮ মিনিটে লক্ষ্যভেদ করে আনাই মোগিনি।

 


ঠিক ২০ মিনিট পর ম্যাচের ব্যবধান দ্বিগুণ করে আনুচিং মোগিনি। ডি-বক্সের বাইরে থেকে চমৎকার শটে বল জালে জড়ায় সে। ম্যাচের ৪৩ মিনিটে বাংলাদেশ দলের গোল ব্যবধান আরো বড় করে তহুরা খাতুন। দলের পক্ষে তৃতীয় গোল করে বড় জয়ের আশা জাগিয়ে তোলে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায়। 

 

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে বাংলাদেশের পক্ষে চতুর্থ গোল করেন মারিয়া মান্দা। ৮৬ মিনিটে দলের পঞ্চম ও নিজের প্রথম গোল করেন শাহেদা আক্তার রিপা।



এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে একরকম উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। জিতেছিল ১৪-০ গোলে। আর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারায়।



গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও ভারত। ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয় বাংলাদেশ।