ভুল তথ্যে এমপিওভুক্ত হলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সদ্য ঘোষিত দুই হাজার ৭৩০ প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে নানা অসঙ্গতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভুল তথ্য দিয়ে এমপিও হওয়া স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেসব কর্মকর্তারা এই সব তথ্য দিয়েছেন, সেই সব কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
রবিবার (২৭ অক্টোবর) বিকাল চারটায় ব্যানবেইস সম্মেলন কক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। এই সময় এমপিও নিয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
অনেক স্কুলের শিক্ষার্থী নেই, পাসের হার নেই; এগুলো কিভাবে এমপিওভুক্ত হলো- এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এমপিওপ্রাপ্ত ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সেইগুলো আবার যাচাই বাছাই করা হবে। সেখানে কোন ধরনের অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে সবার স্কুলের ম্যানেজিং কমিটিসহ সবার সহযোগীতা চান শিক্ষামন্ত্রী।
যুদ্ধাপরাধীদের নামে স্কুল এমপিওভুক্তির বিষয় নিয়ে দীপু মনি বলেন, যেসব নাম এসেছে, তারা তেমন পরিচিত কেউ নন। স্থানীয় প্রশাসনের মাধ্যমে খবর নেয়া হবে। পরবর্তীতে প্রয়োজনে এর নাম পরিবর্তন করা হবে। তবে, এমপিও বাতিল করা হবে না।
ভাড়া বাড়িতে থাকা প্রতিষ্ঠান এমপিও শর্ত ভঙ্গ করেনি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এইগুলো আগেই টেন্ডার করা ছিলো। এমপিও পাওয়ার কথা শুনে তারা তড়িঘড়ি করে ভবনের কাজ শুরু করেন।
এমপিও ঢালাও ভাবে দেয়া হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, সর্বোচ্চ যোগ্যদের বিবেচনায় এমপিও করা হয়েছে। ভৌগলিক বিবেচনায় যে প্রতিষ্ঠান যোগ্য তাদেরই দেয়া হয়েছে।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী