ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৮:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

ভূমিকম্পের পর ঢাবির রোববারের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ঢাবি প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ পিএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশে বারবার ভূমিকম্প অনুভূত এবং এর ফলে শিক্ষার্থী আহত ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ রোববারের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমিকম্পের কারণে কিছুসংখ্যক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল ২৩ নভেম্বর তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ও শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ সারাদেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়, যার কারণে অনেক শিক্ষার্থী আতঙ্কে হল এবং ক্যাম্পাস ছেড়ে চলে যেতে শুরু করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে।