ভূমিকম্প হলে করণীয়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ৬ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খুবই বিধ্বংসী একটি। ভূমিকম্প সাধারণত কোনো পূর্বাভাস ছাড়াই সংঘটিত হয়ে থাকে। আমেরিকান ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার প্রতিবছর বিশ্বব্যাপী ২০ হাজারেরও বেশি ভূমিকম্পের ঘটনা রেকর্ড করে। এসব ভূমিকম্পের ৯৯ শতাংশ এতটাই দুর্বল থাকে যে আমরা অনুভব করতে পারি না। বাকি ভূমিকম্পগুলো শক্তিশালী এবং প্রাণসংহারী হতে পারে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশজুড়ে এটি এখন ‘মোস্ট টকড’ টপিকে পরিণত হয়েছে। এটি একটু আলাদা করে স্পর্শ করেছে ঢাকাবাসীকে। না জানি কখন ভূমিকম্প হয়; আর এতে প্রাণসহ সর্বস্ব বিলীন হয়ে যায়।
যেহেতু ভুমিকম্পের বিষয়ে আগে থেকে কোনো পূর্বাভাস পাওয়া যায় না, তাই এ নিয়ে সতর্ক থাকায় শ্রেয়। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে যতোটা সম্ভব মাথা ঠাণ্ডা রাখতে হবে। অনেক সময় অল্প মাত্রার ভূমিকম্পের কারণেও অনেক বড় ক্ষতি হতে পারে। তবে একটু সচেতন হলে এবং কয়েকটি বিষয় মেনে চললে সহজেই ভূমিকম্পের ধাক্কা থেকে যথাসম্ভব নিরাপদে থাকা যায়।
চলুন জেনে নিই-ভূমিকম্পের সময় মাথা ঠাণ্ডা রেখে যে কাজগুলো করা উচিত-
ভূমিকম্পের সময় আপনি যদি ঘরের ভেতরে থাকেন, তাহলে ঘরের বিম বা কলামের গোড়ায় আশ্রয় নিতে পারেন। এ সময় ঘরের কাচ, জানালা কিংবা দেয়ালের কাছ থেকে দূরে থাকতে হবে। আর যদি বিছানায় থাকেন তাহলে সঙ্গে সঙ্গে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন।
ভূমিকম্পের সময় বৈদ্যুতিক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড বেশি ঘটতে পারে। তাই এ সময় নিরাপদ আশ্রয়ে যাবার আগে ঘরের মেইন সুইচ ও গ্যাসের চুলা বন্ধ করে যেতে হবে।
যদি বহুতল বাড়ির ওপরের দিকের কোনো তলায় আটকা পড়েন এবং বেরিয়ে আসার কোনো পথই যদি না থাকে, তবে সাহস না হারিয়ে ধৈর্য্য ধরে অপেক্ষা করুন উদ্ধারকারীর জন্য।
ভূমিকম্পের সময় আপনি যদি অফিসে থাকেন, তাহলে লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নামাই ভালো। আর এ সময় হুড়োহুড়ি না করে মাথা ঠাণ্ডা রেখে যতো দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যেতে হবে।
ভূমিকম্পের সময় আপনি যদি হুইলচেয়ারে বসা থাকেন তাহলে চেয়ারটি লক করে রাখবেন এবং ঘাড় ও মাথায় যেনো কোনো ভারী জিনিস না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ভূমিকম্পের সময় গাড়ি বড় বিল্ডিং, গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছে পার্ক করবেন না। যতো তাড়াতাড়ি সম্ভব গাড়ি থেকে নেমে বসে বা শুয়ে পড়ুন অথবা কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন। এ সময় স্কুলে থাকলে ডেস্ক ও টেবিলের নিচে ঢুকে পড়তে হবে এবং তা শক্ত করে ধরে রাখতে হবে।
বড় ভূমিকম্পের পরপরই আরেকটা ছোট ভূমিকম্প হতে পারে, সেটাকে বলে আফটার শক। এ বিষয়েও সতর্ক থাকতে হবে।
একবার বড় ভূমিকম্প হলে পরের কয়েক রাত একটু সতর্ক থাকতে হবে। এ সময় রাতে ঘুমানোর আগে মাথার কাছে একটা কাঁথা রাখতে হবে, যাতে সময়মতো সবচে’ জরুরি মাথাটাকে রক্ষা করা যায়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

