ভূমিহীন মুক্ত হচ্ছে ফরিদপুরের আরও দুই উপজেলা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পর এবার ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে ফরিদপুরের আরও দুই উপজেলা সালথা ও আলফাডাঙ্গা। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিবেন।
ফরিদপুরে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর গৃহ উপহারের মোট ৫ হাজার ৭২৭টি গৃহের মধ্যে ৫ হাজার ২০৩টি ইতিপূর্বে তিন দফায় হস্থান্তর করা হয়েছে। বাকি ৪৪৭টি ঘর দেওয়ার মধ্যদিয়ে জেলার তিনটি উপজেলা হতে যাচ্ছেন গৃহীনমুক্ত।
ফরিদপুরের মধ্যে সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প স্বপ্ননগর। যেখানে তিনশতাধিক ঘর তৈরি করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীনদের জন্য। এই স্বপ্ননগরে ভূমিহীনদের জমিসহ ঘরের পাশাপাশি স্থাপন করা হয়েছে মসজিদ, জেলা প্রশাসন স্কুল নামে শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার।
আলফাডাঙ্গার উপর দিয়ে প্রবাহিত মধুমতি নদীর ভাঙ্গনের কবলে নিঃস্ব পরিবারসহ ভূমিহীনদের আশ্রয় এই স্বপ্ননগরে। এই আশ্রয়নে গিয়ে দেখা মেলে, সেখানকার বাসিন্দারা ঘরের চার পাশে লাগিয়েছে নানান প্রজাতির ফল ও ফুলের গাছ, কেউ বা গবাদি পশু গরু, ছাগল ও হাঁস-মুরগির খামার আবার কেউ মুদি দোকান খুলেছেন। নিজের পরিবারকে অর্থিক স্বাবলম্বী করতে এমন নানা উদ্যোগ তাদের।
স্বপ্ননগরে ঘর পেয়েছেন ৬৫ বছর বয়স্ক সচিন দাস (৬৫) ও স্ত্রী সবিতা দাস (৫৬)। দুজনে এখন বাঁশ ও বেত দিয়ে তৈরি করছেন ধামা, কুলা, খলই, ডালাসহ গৃহস্থালী নানা কুটিরশিল্প সামগ্রী। আর এইভাবেই প্রতিটি পরিবার তাদের ভাগ্যবদলের চেষ্ঠায় কাজ করে চলছেন। এতে ওই পরিবার গুলোকে নানাভাবে সহায়তা করছেন জেলা প্রশাসন।
সালথা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালাহউদ্দিন আইয়ূবী জানান, ‘যাদের কোন ঘর ছিল না তারা এখানে আশ্রয় পেয়ে নিজেদের মতো করে বাঁচতে চেষ্ঠা করছেন। তাদের এই স্বাবলম্বী হয়ে উঠার গল্প যার যার মতো। নিজেদের পরিশ্রম ও মেধা কাজে লাগিয়ে তারা এগিয়ে যাপচ্ছেন।’
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ফরিদপুরের আশ্রয়ণ প্রকল্প আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আমাদের পরিকল্পনা ছিল ৫ হাজার ৭২৭টি ঘর নির্মানের। এ পর্যন্ত ৫ হাজার ২০৩টি ঘর নির্মাণ করেছি। আর প্রায় ৫০০ বাকি থাকে। আশা করছি জুনের আগেই বাকি ঘরগুলো নির্মাণ সম্পন্ন করতে পারবো।
তিনি আরও বলেন, গত দেড় বছরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের নিয়ে একটি শুমারি করেছি। তাতে দেখেছি, এই আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মাসিক গড় উপার্জন ছিল ৬ হাজার টাকা। আশ্রয়ণ প্রকল্পে আসার পর তাদের উপার্জন ১২ থেকে ১৪ হাজার টাকার মতো হয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধির কারণে উপার্জন বেড়েছে। তাদের স্বাস্থ্যসেবা বেড়েছে। তারা সন্তানদের শিক্ষাদিক্ষা দিয়ে মানুষ করতে পারছে। তাদের দৃশ্যমান উন্নতি হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


