ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৫৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ভেতরে আটকা ছেলে, বাইরে মায়ের আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। 

এদিকে আগুন লাগার খবর শুনে দোকানের মালিক-কর্মচারী ও তাদের স্বজনরা মার্কেটের সামনে জড়ো হচ্ছেন। এ সময় মার্কেটের সামনের রাস্তায় এক মা অঝোরে কাঁদতে কাঁদতে বলছেন, আমার ছেলে সাব্বির মার্কেটের দোতলায় আটকা পড়ছে। তার সঙ্গে ফোনে কথা হচ্ছে, কিন্তু সে বের হতে পারছে না।

তিনি বার বার বলছিলেন, আমার ছেলেটাকে আপনারা বের করে দেন। আমার ছেলে না বাঁচলে আমি তো শেষ।

এরপর তিনি ছেলেকে ফোনে বলেন, বাবা সাব্বির দোকান গেলে ফিরে পাবো, তুই গেলে আর পাবো না, তুই নেমে আয়।

মার্কেট এলাকায় এ মায়ের মতো অনেককে আহাজারি করতে দেখা গেছে।