ভোটকেন্দ্রে সংঘর্ষ, পুলিশসহ গুলিবিদ্ধ ৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চট্টগ্রামের পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- আবুল হোছেন, ছাদেক, বদি আলম ও রমিজ। তারা ওই এলাকার বাসিন্দা। এছাড়া ফরহাদ হোসেন (৩০) নামের পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার সকালে এই ঘটনা ঘটে।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রের বাইরে দুই প্রভাবশালী চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে।
প্রিজাইডিং কর্মকর্তা ওসমাণ গনি বলেন, কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাইরে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। যার কারণে ভোট শূন্য অবস্থায় রয়েছে কেন্দ্রটি। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করেছি।
তৃতীয় পর্যায়ে দেশের ১১৭ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাত বিভাগের ২৫ জেলায় এই নির্বাচন চলছে।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ দুটিতে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রেখেছে।
এছাড়া, চন্দনাইশে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের গুলিতে ফরহাদ হোসেন (৩০) নামের পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। গুলিতে ওই পুলিশ সদস্যের অণ্ডকোষ ছিঁড়ে গেছে।
বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মতিন স্থানীয় সাংবাদিকদের জানান, সকালে একটি পক্ষ জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এরপর এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চন্দনাইশ পৌরসভার পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রতীকের প্রার্থী কে এম নাজিম উদ্দীনের সমর্থকরা জোর করে জাল ভোট দিতে চেষ্টা করে। এ সময় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাদের বিরত করতে গেলে নৌকার সমর্থকরা মারমুখী হয়। প্রিসাইডিং কর্মকর্তাকে রক্ষায় এগিয়ে আসে পুলিশ। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে যোগ দেয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দোয়াত-কলম প্রতীকের আবদুল জব্বার চৌধুরীর সমর্থকরাও।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী বলেন, পূর্ব চন্দনাইশের চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিতে দুপক্ষের গোলাগুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। তবে কোন দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা নিয়ে কথা বলতে রাজি হননি তিনি।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











