ভোটার তালিকা হালনাগাদ শুরু মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
আগামীকাল (মঙ্গলবার) থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ১৩ মে পর্যন্ত কয়েক ধাপে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে ইসির নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা। ভোটারদের তথ্য সংগ্রহের সময় রোহিঙ্গাদেরসহ অবাঞ্চিত ব্যক্তির তথ্য যাতে কোনোভাবেই সংগ্রহ করা না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকাসহ বেশকিছু নির্দেশনা দিয়েছে ইসি।
গতকাল রোববার ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সব জেলা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, ২০০২ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, ২০০৩ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এবং ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম- এমন ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হবে।
এবার প্রথমবারের মতো হিজড়াদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। গত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তাদের তথ্য নিবন্ধনের জন্য সংগ্রহ করতে হবে, ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দিতে হবে, বাসস্থান পরিবর্তনের কারণে স্থানান্তরের তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য সংগ্রহের সময় কোনও ব্যক্তির তথ্য ফরম পূরণের আগে তিনি ইতোপূর্বে ভোটার হয়েছেন কিনা তা অবশ্যই নিশ্চিত হতে হবে। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাই করে নিশ্চিত হতে হবে।
কোনও ব্যক্তির নামের আগে বা পরে পেশা, খেতাব, অর্জিত পদবি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংযুক্ত না করা, ভোটারযোগ্য ব্যক্তির বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করা, বাড়ি বাড়ি যাওয়ার সময় ভোটারযোগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্য অবশ্যই রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।
নিবন্ধন কেন্দ্রে আসার জন্য নিবন্ধন স্লিপ (ফরম-৫) ফরম পূরণের সঙ্গে সঙ্গে দেয়া, তথ্য সংগ্রহকারীদের প্রতিদিনের তথ্য সংগ্রহের কাজ তদারকি ও নমুনা যাচাই করবেন সুপারভাইজার। তারা তথ্য সংগ্রহকারীর পূরণ করা ফরমের কিছু অংশ দৈবচয়নের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধতা যাচাই করবেন এবং কোনও ভুল ধরা পড়লে তা শুদ্ধ করবেন। ভোটারযোগ্য নারীদের নিবন্ধনের বিষয়টি অবশ্যই নিশ্চিত করা, এটা তা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিশ্চিত করবেন, নিবন্ধন ফরম পূরণকারীদের নিবন্ধন কেন্দ্রে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে হবে।
বিশেষ এলাকার জন্য তথ্য ফরম পূরণের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেয়া এবং ফরম পূরণের সময় সংশ্লিষ্ট তথ্য যাচাই করে অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ এলাকাগুলোর জন্য তথা ফরম-২ এর সঙ্গে বিশেষ তথ্য ফরম পূরণ করতে হবে। এক এলাকা হতে অন্য এলাকায় নাম স্থানান্তরের আবেদন সংশ্লিষ্ট কাগজপত্রসহ ভোটারকে রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দিতে হবে।
তথ্য সংগ্রহকারী ও শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর সুস্পষ্টভাবে লিখতে হবে। মৃত ভোটারের নাম কাটার জন্য ফরম-১২ এ তথ্য সংগ্রহের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে কোনোভাবেই জীবিত ভোটারের নাম মৃত হিসেবে সংগ্রহ করা না হয়। এজন্য সতর্ক থাকতে হবে।
-জেডসি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা









