ভোটের পর দিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদানের পরের দিন করোনাভাইরাসে রেকর্ড আক্রান্ত দেখেছে যুক্তরাষ্ট্র। সবশেষ চব্বিশ ঘণ্টায় ১ লাখের কাছাকাছি আক্রান্ত দেশটি।
কভিড ট্র্যাকিং প্রজেক্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রে ১ লাখের বেশি জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
এই নিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৪ লাখ। বৈশ্বিক আক্রান্তের তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে আছে তারা।
গত একদিনে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১১২ জনের। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার। আক্রান্তের মতো মৃত্যুর তালিকাতেও অনেক আগে থেকে সবার ওপরে যুক্তরাষ্ট্রের অবস্থান।
যুক্তরাষ্ট্রে বেশ কয়েক মাস করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার পর অক্টোবরের মাঝামাঝি থেকে আবার বাড়ছে। বর্তমানে দেশটির উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলে সংক্রমণ বেশি বাড়ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কিছু কিছু অঙ্গরাজ্যের অবস্থা এমন দাঁড়িয়েছে, নতুন আক্রান্তদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে। সামনে শীতকাল থাকায় অবস্থা আরও বেগতিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ৯৮ লাখ, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার।
বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি ৮৪ লাখ, এর মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৩০ হাজার।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











