ভোট কারচুপির অভিযোগে বিশাল সমাবেশ ট্রাম্প সমর্থকদের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
নির্বাচন শেষ হলেও থামছে না যেন নির্বাচনী উত্তাপ। আইনি লড়াইয়ে হারার পর ভোট জালিয়াতির অভিযোগে এবার বিশাল সমাবেশ করেছে ট্রাম্প সমর্থকরা।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানী ওয়াশিংটনে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উইমেন ফর আমেরিকা ফার্স্ট নামে একটি সংগঠন, এতে অংশ নেয় ওথ কিপারস মিলিশিয়া, প্রাউড বয়েজ'সহ বেশ কয়েকটি উগ্র ডানপন্থী গ্রুপ।
হোয়াইট হাউজের কাছের ফ্রিডম প্লাজা থেকে শুরু করে সুপ্রিমকোর্ট পর্যন্ত মিছিল করে তারা। ৭ নভেম্বর বাইডেনের বিজয় নিশ্চিতের পর ট্রাম্পের সমর্থনে এটাই সবচেয়ে বড় সমাবেশ।
হোয়াইট হাউজের কাছাকাছি ফ্রিডম প্লাজা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করে তারা। ট্রাম্পকে নির্বাচনে জয়ী হিসেবে দাবি করে তার সমর্থকরা। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে আখ্যা দেয় ধোঁকাবাজি হিসেবে। রাজধানীর বাইরেও বিভিন্ন শহরের রাজপথে নামে ট্রাম্প সমর্থকরা। এসময় গলফ ক্লাবে ফুরফুরে মেজাজে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।‘মেগা মার্চ’ সমাবেশ উপলক্ষে দূরের রাজ্য থেকেও ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে সমবেত হয়েছে।
এদিকে ট্রাম্প বিরোধীরাও একই স্থানে বিক্ষোভ সমাবেশ করবেন বলে ঘোষণা দিয়েছে। এ নিয়ে ওয়াশিংটনে এখন থমথমে পরিস্থিত বিরাজ করছে। যেকোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথ উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়াশিংটন ডিসি নগর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওয়াশিংটনে ওমেন ফর আমেরিকা ফার্স্ট নামের একটি সংগঠন সমাবেশ করার অনুমতি নিয়েছে। এ সমাবেশে সংহতি জানিয়ে রক্ষণশীল আরও অনেক সংগঠন যোগ দেবে। তাঁরা ভোট জালিয়াতি ও ভোট কারচুপির প্রতিবাদ জানাতে রাজধানীতে সমবেত হচ্ছে। অনুমতি পত্রে শান্তিপূর্ন সমাবেশ, সংগীত ও বক্তব্য দেওয়ার কথা লেখা হয়েছে। সূত্র : রয়টার্স।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








