ভোট গণনা বন্ধে আদালতে ট্রাম্পের মামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো হাতে গোনা কয়েকটি অঙ্গরাজ্যের জয়-পরাজয়ের ওপর ঝুলে আছে। এখন পর্যন্ত ভোটগণনা শেষ হয়নি সেসব অঙ্গরাজ্যে। তার মধ্যে অন্তত চারটিতে ভোটগণনা বন্ধে আদালতে মামলা করেছে ডোনাল্ড ট্রাম্প। শেষ খবর পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৩টির ফলাফলে বাইডেন জিতেছেন ২৪৩টি ইলেকটোরাল ভোট আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি। জিততে হলে একজন প্রার্থীকে মোট ইলেকটোরাল ভোট ৫৩৮টির মধ্যে ২৭০টি ভোট পেতে হবে।
বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প উইসকনসিন, পেনসিলভিনিয়া, মিশিগান এবং জর্জিয়া অঙ্গরাজ্যে ভোটগণনা বন্ধের জন্য আদালতে আবেদন করেছেন।
এরমধ্যে মিশিগানে জয় পেয়েছেন জো বাইডেন। উইসকনসিনেও বাইডেনের জয়ের পূর্বাভাস দিচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো। আর পেনসিলভিনিয়ার ভোট এখনও গণনা পর্যায়ে রয়েছে।
এমন পরিস্থিতিতে এই চারটি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল নিজেদের দিকে নিতে আইনি লড়াই শুরু করে দিলো ট্রাম্প শিবির।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর আভাস ট্রাম্প আইনি লড়াইয়ে গেলে তা মোকাবেলা করার প্রস্তুতি রয়েছে বাইডেন শিবিরও।
এরই মধ্যে মার্কিন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আইনী লড়াইয়ের জন্য ব্যপকভাবে অর্থ সংগ্রহ করছে ট্রাম্প শিবির। নির্বাচনের পরের দিনই ট্রাম্প শিবির প্রচুর পরিমাণে তহবিল সংগ্রহ করতে শুরু করে। গত কয়েক মাস ধরে নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহের কথা জানিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প।
মধ্যরাত থেকে সমর্থকদের কাছে অর্থের জন্য ছয়টি ইমেল প্রেরণ করেছে ট্রাম্প শিবির। প্রতিটি অনুরোধে ডেমোক্র্যাটরা নির্বাচন ‘চুরি’ করার চেষ্টা করছে এমন দাবি করা হয়েছে। কিন্তু সেখানে নির্বাচনের কারচুপি নিয়ে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি। সূত্র : বিবিসি
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








