ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২:৪৯:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৩ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজারের বেশি ব্যালট ভোট ছাড়াই ফেরত এসেছে। শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট-সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৯৫৪টি ব্যালট ভোটারের হাতে পৌঁছেছে। ভোটাররা ৪ লাখ ৫৪ হাজার ৮৭২টি ব্যালটে ভোট দিয়েছেন। পরে সেগুলো থেকে ৪ লাখ ৭ হাজার ৫৩৩টি ব্যালট ডাকযোগে ফেরত এসেছে।

ইসি জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। তবে সরবরাহ করতে না পারায় ১১ হাজার ২২৬টি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।

দেশে ও দেশের বাইরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন প্রবাসী।