ভোট দিতে পারছেন না মাহি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। নির্বাচন কমিশনের (ইসি) পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ভোর থেকে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছে ব্যালট পেপার।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।
রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করছেন তিনি। তবে রাজশাহী-১ আসন থেকে নির্বাচন করলেও ওই ভোট দিতে পারবেন না তিনি। কারণ প্রার্থী হলেও নিজের আসনের ভোটার না চিত্রনায়িকা মাহিয়া মাহি।
এ বিষয়ে সংবাদমাধ্যমে তিনি বলেন, আমি ঢাকার উত্তরার ভোটার। সাধারণত সেখানেই ভোট দেওয়া হয়। কিন্তু এবার নির্বাচনের কারণে যেতে পারছি না। তবে চাইব, আমার নির্বাচনী এলাকার মানুষেরা যেন তাদের ভোটটা দিতে পারেন।
ট্রাক প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তুমুল প্রচারণা চালাতে দেখা গেছে মাহিয়া মাহিকে। রাজশাহী অঞ্চলের গোদাগাড়ী ও তানোরের মানুষও মাহিকে সমর্থন দিতে দেখা গেছে। নির্বাচনে জয় নিয়ে মাহিও বেশ আশাবাদী।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব মাহিয়া মাহি। শনিবার সকাল থেকেই মাহি বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন নিজের ফেসবুকে। এদিন বিকেল ৪টায় ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে তিনি লেখেন, `৭ তারিখে ট্রাক মার্কার জয় হবেই ইনশাআল্লাহ`। এরপর একটি ইমোজি জুড়ে দেন মাহি।
মাহি বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে ১৭ দফা উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেন। যেখানে তিনি নির্বাচিত হলে কী ধরনের উন্নয়নমূলক কাজ করবেন, তার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহি। এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন নায়িকা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




