ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদী জেলে নৌকা শূন্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ১ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ভোলা জেলার মেঘনা ও তেতুঁলিয়া নদীর অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষেধাজ্ঞার প্রথম দিনে নদীতে কোন জেলে নৌকা দেখা যায়নি। মেঘনা ও তেতুঁলিয়ার বুক রয়েছে মাছ ধরার জাল ও নৌকা শূন্য।
ইলিশসহ সকল মাছের উৎপাদন বৃদ্ধি করতে মার্চ-এপ্রিল মেঘনা ও তেতুঁলিয়া নদীর ১’শ ৯০ কিলোমিটার এলাকার দুটি অভায়শ্রমে সর্ব প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এছাড়া জাটকা আহরণ থেকে বিরত থাকা ৮৯ হাজার ৪’শ ১০ জেলে পরিবার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসের মাসের জন্য ৪০ কেজি করে ভিজিএফ’র চাল পাচ্ছে।
এদিকে আজ বুধবার সকাল থেকে জেলার তুলাতুলি মাছ ঘাট, কোরার হাট, ভোলার খাল, ইলিশার মাছ ঘাটসহ বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেছে নদীতে কোন জেলে নৌকা নেই। মাছ ঘাটগুলোতে বিরাজ করছে সুনসান নীরাবতা। বন্ধ রয়েছে মাছের আড়ৎগুলো। একদিন আগেও জেলে ও পইকারদের হাক-ডাকে মুখরিত ছিলো এসব ঘাট। জেলেরা ঘাটে বসে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছে। আবার কেউ কেউ মেতে উঠেছেন গল্প আর আড্ডায়।
সদরের মেঘনা পাড়ের তুলাতুলি এলাকার জেলে আব্দুর রব, লিয়াকত হোসেন, ফিরোজ আলী ও আসমত মাঝি জানান, সরকারি আইন মান্য করে নদীতে মাছ ধরা থেকে বিরত রয়েছেন তারা। শুধু তারা নন, এ এলাকার কোন জেলেই নদীতে যায়নি। কারণ অভায়শ্রম মৌসুম সফলভাবে বাস্তবায়ন করা গেলে নদীতে মাছ আরো বাড়বে। জেলেরাই তাতে বেশি লাভবান হবেন।
জেলে মো. ইব্রাহীব ও ছিদ্দিকউল্লাহ বলেন, জেলেরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। গত কয়েক বছর ধরে নদীতে ইলিশসহ অনান্য মাছের প্রাপ্তি বাড়ছে। এটা সম্ভব হচ্ছে নদীতে বিভিন্ন অভিযান সফল হওয়াতে।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসেন জানান, নিষেধাজ্ঞার প্রথম দিনে মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শুন্য রয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কোন জেলে আটক হয়নি। জেলেরা আইন মান্য করে মাছ ধরা থেকে বিরত রয়েছে। একইসাথে কোষ্টগার্ড ও নৌ পুলিশ নিষেধাজ্ঞা কার্যকরে নদীতে অভিযান পরিচালনা করছে।
মৎস্য অফিস জানায়, মার্চ-এপ্রিল এ দুই মাস ইলিশ অভায়শ্রমে মাছ ধরা থেকে বিরত থাকা গেলে দেশে ইলিশসহ সব ধরনের মৎস্য সম্পদ উন্নয়ন টেকসই হবে। আইন অমান্যকারীকে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার











