ভোলায় কাল থেকে অনলাইন ডিজিটাল মেলা শুরু
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২১ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
ভোলায় কাল থেকে অনলাইন ডিজিটাল মেলা শুরু
ভোলা জেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩দিনব্যাপী অনলাইন ডিজিটাল মেলা-২০২০। আগামীকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে ৩০ জুন পর্যন্ত।
সরকারি ডিজিটাল সেবাসমূহ আপামর জনগণের সামনে তুলে ধরে তাদের ডিজিটাল সেবাগ্রহীতা হিসাবে গড়ে তোলাই এবারের মেলার লক্ষ্য। জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের ডিজিটাল কার্যক্রমের প্রেজেন্টেশন, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় তথ্য জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত করার মাধ্যমে মেলা উদযাপন করা হবে।
আজ শনিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাহার মিয়া অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, যেহেতু এবারের মেলা একটি ভিন্ন প্রেক্ষাপটে অনলাইন প্লাটফর্মে আয়োজন করা হয়েছে। তাই সশরীরে মেলা পরিদর্শনের কোন সুযোগ থাকছেনা।
জাতীয় তথ্য বাতায়ন ও ভোলা জেলার ওয়েবসাইটের মাধ্যমে যে কোন ব্যাক্তি বিশ্বের যে কোন প্রান্ত থেকে মেলার প্রদর্শনী উপভোগ করতে পারবেন।
মেলার প্রদর্শিত সেবা ও তথ্যসমুহ ৭টি প্যাভিলয়নে বিভক্ত করা হয়েছে। যথাক্রমে ১. মুজিব শতবর্ষ, ২. ই-সেবা, ৩. ডিজিটাল সেন্টার ও অনান্য প্রতিষ্ঠানসমূহ, ৪. কোভিড-১৯, ৫. বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্বোধকদের উদ্যেগ, ৬. শিক্ষা ও কর্মসংস্থান ও ৭. জেলা ব্রান্ডিং।
এছাড়াও পৃথক-পৃথক গ্যালারিতে ছবি ও ভিডিও চিত্র প্রর্শন করা হবে।
আতাহার মিয়া জানান, পুরো মেলার সার্বিক কার্যক্রম জুম কনফারেন্স, ফেইজবুক/ ইউটিউব লাইভ’র মাধ্যেমে প্রদর্শন করা হবে।
মঙ্গলবার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার শেষ হবে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


