ভোলায় কোরবানীর পশুর মজুদ পর্যাপ্ত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২২ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ভোলা জেলায় চাহিদার চেয়ে বেশি পশুর মজুদ রয়েছে। এবছর কোরবানীর জন্য সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫ হাজার পশু। আর মজুদ রয়েছে ১ লাখ ১০ হাজার পশু। এর মধ্যে গরু রয়েছে ৭৮ হাজার ৮৩৮, ছাগল ২৮ হাজার ৩৮৬, মহিষ ১ হাজার ৫৫৬ ও ভেড়া ১ হাজার ৬৩৭টি। যা গত বছরের চাহিদার তুলনায় ৫ হাজার বেশি।
প্রাণী সম্পদ দপ্তর সূত্র জানায়, জেলার মোট পশুর মজুদের মধ্যে সদর উপজেলায় রয়েছে ২৪ হাজার ৬৮১ টি। দৌলতখানে ১২ হাজার ৪১৭। বোরহানউদ্দিনে ২০ হাজার ৯৯৫। তজুমদ্দিনে ৯ হাজার ২৩৪। লালমোহনে ১৪ হাজার ৫৯৭। চরফ্যাসনে ১৯ হাজার ৮৬৪ ও মনপুরায় ৮ হাজার ৬৩৯টি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ৫ হাজার ৬৬৩ টি খামার ও পারিবারিকভাবে এসব পশু মোটা-তাজা করা হচ্ছে।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুামার মন্ডল আজ বাসস’কে জানান, গত কোরবানীতে জেলায় প্রায় ১ লাখ ২হাজার পশু জবেহ করা হয়েছে। এবছর পশুর চাহিদা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৫ হাজার হয়েছে। কোন ধরনের ক্ষতিকর উপাদান ছাড়াই প্রাকৃতিক উপায়ে পারিবারিকভাবে ও খামারগুলোতে পশু হৃষ্ট-পুষ্ট করা হচ্ছে। সবুজ ঘাস, দানাদার খাদ্য, ভাত, খরের সাথে ইউরিয়াসহ সুষম খাবার খায়ানো হচ্ছে এসব পশুকে।
এদিকে কোরবানীর পশুর হাটগুলোতে যাতে অসুস্থ বা রুগ্ন গরু না তোলা হয় সে জন্য জেলার ৭ উপজেলায় ১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব মেডিকেল টিমে ৪জন থেকে ৭জন পর্যন্ত সদস্য রয়েছে। গতকাল থেকেই এসব টিম পশুর স্বাস্থ্য পরীক্ষায় হাটগুলোতে কাজ করা শুরু করেছে। এছাড়া কোরবানী দাতাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা মূলক লিফলেট বিতরণ করা হচ্ছে হাটগুলোতে।
প্রাণী সম্পদ কর্মকর্তা আরো জানান, নিষিদ্ধ ক্ষতিকারক ওষুধের বিরুদ্ধে জেলার বিভিন্ন দোকান ও খামারগুলোতে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোন দোকানে এসব ওষুধ পাওয়া যায়নি।
তিনি জানান, এছাড়া খামারেও পশুর শরীরের ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি। সাধারণত সীমান্তবর্তী এলাকায় এসব ক্ষতিকর উপাদান মেশানো হয়। তারপরও আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি এসবের বিরুদ্ধে।
অন্যদিকে সুষ্ঠু ও সুন্দরভাবে পশু জবাইয়ের জন্য জেলায় ২৫০ জন কষাইকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও পশুর চামড়া যাতে নষ্ট না হয় এ বিষয়ে কষাইদের দক্ষ করে তোলা হয়েছে। এছাড়া ১৮ বছরের নিচে যাতে কেউ পশু জবাই না করে সে ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর থেকে সবাইকে সচেতন করা হচ্ছে।
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন










