ভোলায় নারীদের দক্ষতাবৃদ্ধির প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:১৬ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
ভোলা জেলায় বেকার নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য ৩ মাসব্যাপী প্রশিক্ষণ চলছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ৫টি ট্রেডে ১০০জন নারীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
‘জীবিকায়নের জন্য নারীদের দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণ’ শীর্ষক কর্মসূচিরর মাধ্যমে টেইলারিং, ব্লক-বাটিক, ক্রিস্টালের শো-পিস তৈরি, ফাস্টফুট প্রস্তত ও বিউটিফিকেসন- এ ৫টি ট্রেডে ২০জন করে মোট ১০০জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন জানান, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারীই বিউটি পার্লারে কাজ করছেন। কেউ কেউ সেলাইয়ের কাজ করছেন। সো-পিস, ব্যাগ তৈরি করে নিজের অবস্থান পরিবর্তন করেছে অনেকে।
তিনি জানান, প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদ বিতরণ করা হয়। এ সনদ বিভিন্ন চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থাও রয়েছে।
মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চলতি মাসের ১ তারিখ থেকে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে জুন পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের গাজীপুর রোডস্থ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষণ চলছে। প্রতি ৩ মাস করে বছরে ৪টি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়। সম্পূর্ণ আয়বর্ধক কর্মকান্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষেই সরকার এ প্রকল্প চালু করেছে।
প্রশিক্ষণের জন্য অবশ্যই সর্বনিন্ম পঞ্চম শ্রেণি পাস ও ১৮ থেকে ৪৫ বছর বয়স হতে হবে। পূর্বে প্রশিক্ষণার্থীদের প্রণোদনা হিসেবে দৈনিক ২০ টাকা দিলেও বর্তমানে তা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে করে প্রশিক্ষণ নিতে আসা নারীরা বাড়তি উৎসাহ পায়।
মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, এখানে নারীদের প্রশিক্ষণের পাশাপাশি নারী অধিকার- ক্ষমতায়ন, নিরাপদ মাতৃত্ব, কিশোরীদের যৌনস্বাস্থ্য বিষয়েও ধারনা দেয়া হয়। নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধেও তাদের সচেতন করা হয়। ফলে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে নারীদের জ্ঞানের পরিধী।
সূত্র : বাসস
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


